নির্মাণাধীন আদালত ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

হবিগঞ্জে নির্মাণাধীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে ইসহাক মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালি গ্রামের সূর্য শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ষ্ঠ তলায় কাজ করার সময় দুপুর ২টার দিকে রেলিং ভেঙে হঠাৎ নিচে পড়ে যান ইসহাক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।