সহপাঠীকে ধর্ষণ, বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিশুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৪ মে ২০১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে মিল্টন ফকিরের শাস্তির দাবিতে তার সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় অবস্থিত মডার্ন কিন্ডার গার্টেন স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা হাতে হাত ধরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। ধর্ষণের শিকার মেয়েটি ওই কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, এজি কিন্ডার গার্টেনের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মর্ডান কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক এম মতিয়ার রহমান বক্তব্য রাখেন। বক্তরা ধর্ষণকারী মিল্টন ফকিরের ফাঁসির দাবি জানিয়ে শিশু ও নারী নিয্যাতন বন্ধে কার্যকারী পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গত বৃহস্পতিবার ইফতার শেষে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যায়। এ সময় মেয়েটি উঠানে খেলা করছিল। তখন বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে প্রতিবেশী মিল্টন ফকির শিশুটিকে ফুঁসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। অসুস্থ শিশুটি বর্তমানে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে গত শনিবার ভোরে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।