সিলেটের সাবেক পৌর চেয়ারম্যান আ ফ ম কামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৪ জুলাই ২০১৯

অধুনালুপ্ত সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা আ ফ ম কামাল আর নেই। শনিবার রাত ১০টার দিকে নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবীণ এ রাজনীতিবীদ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আ ফ ম কামালের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও তার মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় করেন।

১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আ ফ ম কামাল।

ছামির মাহমুদ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।