নারী শ্রমিককে ধর্ষণ, দুই ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:১২ পিএম, ১৮ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে দুই ভাইকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার পর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বন্দর রূপালী গেইট এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে বাপ্পী (৩২) ও শুভ (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার ভাড়াটিয়া ওই নারী হোসিয়ারি শ্রমিককে প্রায় সময় নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল বাপ্পী। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই সোমবার রাতে ওই নারী শ্রমিক কাজ শেষে বাড়িতে ফেরার পথে বাপ্পী ও তার ছোট ভাই শুভ তাকে অপহরণ করে বন্দর রেললাইন এলাকায় নিয়ে যায়। পরে বাপ্পী তাকে একটি টিনসেট ঘরে আটক রেখে ধর্ষণ করে। এরপর শুভ ওই নারী শ্রমিকের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।