কিশোরী গৃহপরিচারিকা অন্তঃসত্ত্বা, গৃহকর্তা ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৩ জুলাই ২০১৯
অভিযুক্ত গৃহকর্তা এসএম সালাহ উদ্দিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহকর্তার ধর্ষণে এক কিশোরী গৃহপরিচারিকা (১৩) সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা এসএম সালাহ উদ্দিনকে (৬৮) আটক করেছে পুলিশ ।

সোমবার রাত ৯টার দিকে ফতুল্লার ২৩/৪ আল্লামা ইকবাল রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক সালাহ উদ্দিন ওই বাড়ির মৃত শেখ ফজর আলীর ছেলে।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আট মাস যাবত ওই কিশোরী সালাহ উদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছে। এর মধ্যে সাত মাস আগে সালাহ উদ্দিন ওই কিশোরীকে নানা প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সালাহ উদ্দিনের পরিবারে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি আশপাশের বাড়ির লোকজন জানতে পেরে থানায় খবর দেয়। পরে ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বার হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরপর ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে সালাহ উদ্দিনের নাম উল্লেখ করে বিস্তারিত জানায়। পরে সালাহ উদ্দিনকে রাতেই আটক করা হয়।

শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।