হত্যা মামলার আসামিদের বাড়িঘর জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৩১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় শরীফুল ইসলাম জনি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা।

রোববার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, একদল উত্তেজিত জনতা রাত সোয়া ৭টার দিকে জনি হত্যাকাণ্ডে জড়িত রাজিব, সাগর, হৃদয়, রফিক ও সোহেলদের ৮টি বাড়িতে আগুন দেয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

jagonews24

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে রাতে কারা ঘরবাড়িতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

এর আগে রোববার ভোরে নগরীর পশ্চিম চানপুর এলাকার জনিকে একই এলাকার সাগর, রফিক, রাজিব, সোহেল ও হৃদয় বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির অদুরে ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনায় পুলিশ রাতে রাজিব নামের একজনকে আটক করেছে।

মো. কামাল উদ্দিন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।