মোটরসাইকেলের সামনে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ৩০ জুলাই ২০২০
ফাইল ছবি

কুমিল্লার হোমনায় পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে পথচারী ওই শিশু। বুধবার রাত সোয়া ৮টার দিকে জেলার হোমনা উপজেলার কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন (৩৫) ও আবুল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৭)।

হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে দু’জন মুরাদনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ রাস্তা পারাপারের জন্য মোটরসাইকেলের সামনে চলে আসে এক শিশু। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি নিহত হন। এ সময় আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।