ঘাস কাটতে গিয়ে বাসচাপায় নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৭ আগস্ট ২০২০

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় আবদুল জব্বার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের সদর উপজেলার সগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জব্বার রশিদাবাদ গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে। তিনি রাস্তার পাশে ঘাস কাটছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সগড়া এলাকায় রাস্তার পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে কাত হয়ে পড়ে। এ সময় রাস্তার পাশে ঘাস কাটা অবস্থায় বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান আবদুল জব্বার। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।