সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১২ আগস্ট ২০২০

লালমনিরহাটের পাটগ্রামে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ সবুজ হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট এলাকার সিঙ্গিমারী নদীতে তার লাশ ভেসে ওঠে। গত মঙ্গলবার সকালে পশ্চিম মির্জারকোট এলাকার সিঙ্গিমারী নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

সবুজ পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সবুজ হোসেন সিঙ্গিমারী নদী সাঁতারে ওপারের কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামে তার ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। এ সময় সিঙ্গিমারী নদীর মাঝপথে তিনি ডুবে নিখোঁজ হন। পাটগ্রাম ফায়ার সার্ভিস ও পরে রংপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের মরদেহ আজ নদীতে ভেসে ওঠে।

রবিউল হাসান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।