হোটেলে অনৈতিক কার্যকলাপ, একজনকে কারাদণ্ড-দুজনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৯ মার্চ ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে ঈশা খাঁ সিএনজি স্টেশন-সংলগ্ন রয়েল গেস্ট হাউস নামের আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চলছিল। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে এক নারীসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

দাউদকান্দি থানা পুলিশ সূত্র জানায়, হোটেল রয়েল গেস্ট হাউজ থেকে তিনজনকে আটকের খবর পেয়ে ছুটে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। এসময় তিনি একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া হোটেলটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, দাউদকান্দি উপজেলার মধ্যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হতে দেয়া হবে না। দাউদকান্দি হবে অনৈতিক কার্যকলাপ মুক্ত উপজেলা।

মো. কামাল উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।