ইউপি মেম্বারের ঘর থেকে গুলি-মাদক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০২১

কুমিল্লার সদর উপজেলায় ইউপি সদস্যের ঘরে তল্লাশি চালিয়ে ৬ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিক মেম্বারের ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে শফিক মেম্বার পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে পাঁচথুবি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছাওয়ালপুর গ্রামে শফিক মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেম্বারের ঘরে তল্লাশি চালিয়ে ৫৮০ পিস ইয়াবা, ১৯ পিস যৌন উত্তেজক ওষুধ এবং পিস্তলের ২ রাউন্ড ও রিভলভারের ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২৬টি বিয়ারের খালি ক্যান জব্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। শফিক মেম্বারের বিরুদ্ধে মাদক আইনে থানায় আরও একটি মামলা রয়েছে।

মো. কামাল উদ্দিন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।