কুমিল্লায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৬ এপ্রিল ২০২১

কুমিল্লায় আগুনে পুড়ে শাহ পরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের কালোরা কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক সেলিম মিয়ার স্ত্রী শাহিনা বেগম রান্না ঘরের চুলায় কাজ করার সময় ৭ বছরের শিশু শাহ পরান মায়ের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেলিম মিয়ার স্ত্রী রান্না ঘর থেকে অন্যত্র সরে গেলে শিশুটি মায়ের দেখা দেখি চুলায় শুকনো পাতা দিচ্ছিলো।

এ সময় হঠাৎ আগুনের লেলিহান শিখা পাশের কাঠের চকিতে শুকনো পাতা ও লাকড়ি স্তুপে ছড়িয়ে পড়ে। শিশুটি ভয় পেয়ে চকির নিচে গিয়ে লুকায়। তৎক্ষণিক কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

শিশুটির চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা চালায় ততক্ষণে শিশুটির পুরো শরীর পুড়ে সাথে সাথেই মৃত্যুবরণ করে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মায়ের অবহেলার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।