কুমিল্লায় জুয়ার আসর থেকে গ্রেফতার ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৫ মে ২০২১

কুমিল্লায় জুয়া আসর থেকে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে) রাতে নগরীর ধর্মপুর ও রেলগেট এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

তারা হলেন, জুয়ার আসর পরিচালনাকারী মাস্টারমাইন্ড মো. শাকিল হোসেন, মো. দুলাল (৫০), আক্তার হোসেন (৪৫), মো. মাসুদ রানা (৪০), এরশাদ আলী (৩০), মো. রানা (৩৫), মো. রাসেল মিয়া (৩০), রওশন আলী (৪৫), ইব্রাহিম খলিল (৩০), মো. সুমন মিয়া (৩০), মো. ইকবাল হোসেন স্বপন (৩৭), মো. রুবেল মিয়া (২৫)।

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বুধবার (৫ মে) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলার পর দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।