কুষ্টিয়ায় মেছো বাঘ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:০৩ এএম, ০৬ মে ২০২১

কুষ্টিয়ার মিরপুরে মালিথা মৎস্য খামার থেকে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেছো বাঘটিকে উদ্ধার করে।

বুধবার (৫ মে) বিকেল ৫টায় উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া মালিথা মৎস্য খামার থেকে এ বন্যপ্রাণিটি উদ্ধার করা হয়।
এলাকার মুন্নাত নামের এক ব্যক্তি মেছো বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা মেছো বাঘটিকে আটক করে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস জানান, স্থানীয়রা মেছো বাঘটিকে ধরে খাঁচায় রাখে। বন বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা এলে জীবিত মেছো বাঘটিতে হস্তান্তর করা হবে।

আল মামুন সাগর/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।