পৌনে দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:১১ এএম, ০৮ মার্চ ২০২৬

ঘন কুয়াশার কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে ঘন কুয়াশার কারণে সকাল ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, হঠাৎ রোববার ভোররাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েন। তবে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের তেমন চাপ না থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় বড় কোনো সিরিয়াল তৈরি হয়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল ইসলাম তপু জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা ৫০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে যানবাহনের চাপ নেই এবং সকালের দিকে সাধারণত যানবাহনের চাপ তেমন থাকে না।

রুবেলুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।