গোবর রাখাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১১ জুন ২০২১
ফাইল ছবি

শেরপুরে বাড়ির সীমানায় গরুর গোবর (মল) রাখাকে কেন্দ্র করে নাজিরুল ইসলাম বদন নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

শুক্রবার (১১ জুন) শেরপুর সদর উপজেলার হাওড়া নিজ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত চিনু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজিরুল ইসলাম বদনের সঙ্গে প্রতিবেশী জমশেদ আলীর সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বদন ও তার ছেলে মারধর শুরু করে প্রতিপক্ষের লোকজন। এতে বদন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।