মায়ের কাছে টাকা না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৩ জুন ২০২১
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার (১৩ জুন) বিকেলে উপজেলার বাড়েরা ইউনিয়নের লোনাকান্দা গ্রামে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের মালদ্বীপ প্রবাসী আলপু মিয়ার মেয়ে। সে বাড়েরা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, সকালে প্রাইভেটে যাওয়ার সময় ৫০০ টাকা দাবি করে সুমাইয়া। টাকা না দেয়ায় রাগারাগি করে সে চলে যায়। প্রাইভেট থেকে এসে দুপুরে তার রুমের দরজা লাগিয়ে দেয়। বিকেল পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মায়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।