মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০১ মার্চ ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশীদ ইন্তেকাল করেছেন।

রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

হুরন নাহার রশিদ ছিলেন সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে আফরোজা খানম রিতা ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

রোববার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করা হবে।

হুরন নাহার রশীদের মৃত্যুতে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মানিকগঞ্জের সংসদ সদস্যরা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন গণমাধ্যমকর্মী, মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মুন্নু সিটিতে ভিড় করছেন। তার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মো. সজল আলী/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।