নির্দেশনা অমান্য করে পাঠদান, কোচিং সেন্টারকে জরিমানা অর্ধলাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৬ জুন ২০২১

কুমিল্লায় সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান করায় ‘ই-হক’ নামের একটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা মহানগরীর ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

jagonews24

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সুজন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

জিয়াউর রহমান সুজন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় নগরীর ই-হক কোচিং সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর ধর্মসাগর পাড়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় এক দোকান মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।