সাপাহারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৪ জুলাই ২০২১
ফাইল ছবি

নওগাঁর সাপাহারে জান্নাতুন (১৩) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জুলাই)দুপুরে শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জান্নাতুন উপজেলার কোচ কুরুলিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

সাপাহার থানার ওসি (তদন্ত) আল মাহমুদ বলেন, জান্নাতুন তার নানা সাহেব আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। দুপুরে পরিবারের লোকজন ঘরে প্রবেশকরে জান্নাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা
থানা পুলিশকে খবর দেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি।

আব্বাস আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।