দাউদকান্দিতে নৌকার প্রার্থী পরিবর্তন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক (দাউদকান্দি) কুমিল্লা
প্রকাশিত: ০১:১০ পিএম, ৩০ অক্টোবর ২০২১

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল তালুকদারের স্ত্রী মোসাম্মৎ মিনু বেগমের বিরুদ্ধে বিদ্রোহী প্রমাণিত হওয়ায় তার পরিবর্তে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ সরকারকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় প্যাডে পদুয়া ইউনিয়নের নৌকার নতুন প্রার্থী হিসেবে নাছির আহমেদ সরকারকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরি লিল মিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে পদুয়া ইউনিয়নের মোসাম্মৎ মিনু বেগমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

নৌকার নতুন প্রার্থী নাসির উদ্দিন সরকার জাগো নিউজকে বলেন, দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।