হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ এএম, ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান হামলার প্রেক্ষাপটে তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন উল্লেখ করা হয়, ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে।

হরমুজ প্রণালী ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি নৌ চলাচলের পথ বা চ্যানেল।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে জাহাজগুলোকে বার্তা পাঠানো হয়েছে যে, যে কোনো ধরনের জাহাজকে নতুন করে প্রণালীটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকেএমটিও জানিয়েছে, তারাও একাধিক প্রতিবেদনের মাধ্যমে এই সর্তকবার্তার কথা জানতে পেরেছে।

হরমুজ প্রণালী বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ এবং তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ টানেল। বিশ্বে উৎপাদিত তেল এবং গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালি দিয়েই পরিবহণ করা হয়।

এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।