কুমিল্লায় ট্রলারডুবিতে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
ট্রলার ডুবিতে প্রাণ গেলো তিনজনের

কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবিতে শিশুসহ তিনজন মারা গেছেন। তামান্না আক্তার (৫) নামে আরও শিশু নিখোঁজ রয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তার নাতিন আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তার (৭)। 

আক্তার হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রলারটি দাউদকান্দির হাসনাবাদ থেকে তিতাসের দড়িগাঁও গ্রামে যাত্রাকালে কাঁঠালিয়া নদীর ওই অংশে পৌঁছালে ডুবে যায়। এতে অন্তত ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। তিনজন নিহত হয়েছেন।

jagonews24

মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।