পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পিরাজপুরর ভান্ডারিয়ায় জাটকা সংরক্ষণে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে। এসময় ১০মণ নিষিদ্ধ জাটকা মাছসহ তিনজনক গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভান্ডারিয়ার কঁচা নদীতে কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান চালিয় এফ বি মায়ের দায়া ও এফ বি সোলায়মান নামের দুটি ট্রলার জব্দ করে।

গ্রেফতারকৃত জেলেরা হলেন- ট্রলারে থাকা জেলে সবুজ হাসন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসন খানকে (২৫) গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য কর জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় নদীতে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলার জব্দ করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃতদের ভান্ডারিয়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেয়। এছাড়া উদ্ধারকত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনর অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোস্টগার্ডর কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

মো. তরিকুল ইসলাম/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।