অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের দায়ে আ’লীগ নেতার কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
লালমাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পি

কুমিল্লার লালমাইয়ে প্রাইভেটকার নিয়ে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের দায়ে মেহেদী হাসান বাপ্পি নামের আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার ভুলুইন দক্ষিণ ইউনিয়নের গোলাচোঁ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাজী মেহেদী হাসান বাপ্পি লালমাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

jagonews24

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার জাগো নিউজকে জানান, নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে মেহেদী হাসান বাপ্পিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।