স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খৎনা অনুষ্ঠান!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক দাউদকান্দি (কুমিল্লা)
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২১ জানুয়ারি ২০২২
স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমের মাঠ প্রাঙ্গণে শামিয়ানা টাঙিয়ে সুন্নতে খৎনা অনুষ্ঠান

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (এমটিইপিআই) বিল্লাল হোসেনের ছেলের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (গৌরীপুর) হলরুমের মাঠ প্রাঙ্গণে শামিয়ানা টাঙিয়ে এ আয়োজন করা হয়। প্রায় ৪০০-৫০০ অতিথি এ অনুষ্ঠানে অংশ নেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বড় পরিসরে জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। এ অবস্থায় হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের অনুষ্ঠান অগ্রহণযোগ্য।

jagonews24

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। হাসপাতালের মতো একটি জায়গায় অনুষ্ঠান করাটা খুবই দুঃখজনক। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।