কুমিল্লায় গাড়িচাপায় দুই তরুণ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২২ জানুয়ারি ২০২২
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত দুই তরুণের নাম রুবেল হোসেন (২০) ও শাওন ত্বকি (২১) বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, একটি মোটরসাইকেলযোগে রুবেল ও ত্বকি ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। আমতলী এলাকায় অজ্ঞাতপরিচয় একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তিদের ঠিকানা জানার চেষ্টা চলছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।