একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন শিরিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৫ মার্চ ২০২২
একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক

কুমিল্লা নগরীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক প্রসূতি। এ ঘটনায় শিরিনের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রসূতি শিরিন আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তাদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে।

নবজাতকদের দাদি মজিনা বেগম জাগো নিউজকে বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি জন্ম নেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের পরিবার আলোকিত হয়েছে। আল্লাহ যেন তাদের সব সময় সুস্থ রাখে।’

Comilla-(2).jpg

হাসপাতাল সূত্র জানায়, বুধবার (২৩ মার্চ) রাত ১২টায় নগরীর মুন হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন শিরিন আক্তার। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা বলেন, শিশুগুলো নয়মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি ৪০০ গ্রাম। বাকি তিনজনের ওজন এক কেজি ১০০ গ্রাম করে।

তিনি আরও জানান, তাদের মা শিরিন আক্তার সুস্থ আছেন। বর্তমানে দুই শিশু অসুস্থ অবস্থায় তাদের শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।