ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক দাউদকান্দি (কুমিল্লা)
প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৭ এপ্রিল ২০২২
ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে বিভিন্ন ধরনের যানবাহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত অন্তত ৯ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে এ রুটের চট্টগ্রাম মুখী দুই লেনে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, পিকআপ ও বাস আটকে আছে।

jam1

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গত কয়েকদিন মহাসড়কের দাউদকান্দি অংশে সংস্কার কাজ করায় ও যানবাহনের চাপ থাকায় যানজট দীর্ঘ হচ্ছে।

ইস্রাফিল নামের ফেনীগামী এক যাত্রী বলেন, সকাল ৭টায় রাজধানীর টিটি পাড়া থেকে রওনা দিয়ে এখানে আটকা পড়েছি। যানজট কখন ছুটবে, কখন বাড়ি পৌঁছাবো বুঝতে পারছি না।

jam1

তিশা পরিবহনের চালক জব্বার মিয়া জানান, নিমসার থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকায় আসতে ৩ ঘণ্টা সময় লেগেছে। অন্য সময় এ পথ আসতে ৩০-৩৫ মিনিট সময় লাগে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জাগো নিউজকে জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।