কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৪ মে ২০২২

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ (১৭) নামের এক কিশোর খুন হয়েছে।

বুধবার (৪ মে) সন্ধ্যায় গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় ঘুরতে যায় শুভ। সন্ধ্যার পর কয়েকজন যুবক তার ওপর হামলা চালান। তারা তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।