নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:১২ এএম, ১১ জুলাই ২০২২
প্রতীকী ছবি

ঈদের ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন পুলিশ সদস্য শাহিন আলম (৪০)।

রোববার (১০ জুলাই) সন্ধ্যায় নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার স্ত্রী শিপন বেগম গুরুতর আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শাহিন আলম রানীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের উসমান মোল্লার ছেলে। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঈদের দিন বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে পাশের থানার বান্দাইখাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন শাহিন। কিন্তু মাঝপথে কুজাইল বাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে মাথা থেঁতলে যায়। এসময় তার স্ত্রী শিপন বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহিন আলমকে মৃত ঘোষণা করেন। এসময় তার স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আব্বাস আলী/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।