কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২১ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

কুমিল্লার পুকুরে ডুবে ইমতিয়াজ আহমেদ আবদুল্লাহ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বাংলাইশ গ্রামের এ দুর্ঘটনা ঘটে। ইমতিয়াজ ওই গ্রামের মিয়াজি বাড়ির সোহাগ মিয়ার একমাত্র ছেলে৷

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে ওঠে আবদুল্লাহ বাড়ির পাশের পুকুরে মুখ ধুতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে স্বজনরা বিভিন্ন দিকে খুঁজতে থাকে। পরে ৯টার দিকে তাকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।

মনোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, বিষয়টি জেনেছি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।