টাকা ধার না দেওয়ায় যুবককে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৫ আগস্ট ২০২২
ফাইল ছবি

কুমিল্লা সদর দক্ষিণে টাকা ধার না দেওয়ায় আব্দুল আলিম (৩০) নামে এক যুবককে গুলি করা হয়েছে। বুধবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড নুরজাহান এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আব্দুল আলিম বরুড়া উপজেলার অলীতলা গ্রামের আবু তাহেরের ছেলে।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি দুই মাস আগে গুলিবিদ্ধ আব্দুল আলিম প্রবাস থেকে এসেছেন। অভিযুক্ত রুবেল তার কাছে টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে আলিমকে গুলি করে পালিয়ে যান রুবেল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অভিযুক্ত রুবেলকে আটক করতে এবং অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।