করোনার টিকা পাচ্ছে কুমিল্লার ১৪৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৫ আগস্ট ২০২২

কুমিল্লা সিটি করপোরেশনের ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে নগরীর মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি উদ্বোধন করেন প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া জানান, সিটি করপোশনের ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে ২৩ হাজার ৯১৭ জন ছেলে ও ২১ হাজার ৪৭৮ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থী টিকা গ্ৰহণে রেজিস্ট্রেশন করেছেন।

jagonews24

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের অধীনে স্বাস্থ্য সহকারীরা স্কুলে-স্কুলে গিয়ে টিকা দিচ্ছেন। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক থাকবেন টিকা ব্যবস্থাপনায়। আগামী দুই সপ্তাহের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের স্কুলগুলোতে টিকা কার্যক্রম শেষ হবে।

টিকা কেন্দ্র আসা রয়েল নামে এক অভিভাবক জানান, এতো দিন খুব শঙ্কার মধ্যদিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়েছি। এবার টিকা নেওয়ার পর কিছুটা চিন্তা মুক্ত থাকবো। তাদের জন্য টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।