সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও ৩ বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি ও জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানার ছোট ভাই এনামুল হক পারভেজ।

এর আগে বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ৭ পুলিশসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে ১১০ নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মুক্তি দাবি করেন তিনি।

সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার দাস জানান, বিএনপির আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।