কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশাচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৫ অক্টোবর ২০২২

কুমিল্লার মনোহরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোবেল হোসেন (২৮) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মণপুর বাজারে এ ঘটনা ঘটে।

রোবেল হোসেন উপজেলার ভাউপুর গ্রামের কুটি বাড়ির ওসমান গনির ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশারচালক ছিল।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, দুপুরে বাড়ি থেকে একটি গ্যাস সিলেন্ডার খালি মনে করে লক্ষ্মণপুর বাজারে নিয়ে আসেন অটোরিকশাচালক রোবেল। এক পর্যায়ে তিনি নিজেই ওয়ার্কশপের মেশিন দিয়ে সিলেন্ডারের মুখ কাটার চেষ্টা করেন। এতে সিলেন্ডারটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।