প্রেমিকের সামনে বিষপানে প্রেমিকার আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৮ নভেম্বর ২০২২
ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় প্রেমিকের সামনে বিষপান করে আত্মহত্যা করেছে নূরজাহান আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রী।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূরজাহান আক্তার মহিচাই গ্রামের আবদুল আউয়ালের মেয়ে। সে অম্বরপুর আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রেমিক শাকিল (১৭) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নূরজাহান ও শাকিলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ করে নূরজাহান থেকে বেশ কয়েক দিন ধরে শাকিল কিছুটা দূরত্ব বজায় রাখছিল। সোমবার বিকেলে তারা দুইজন একে অপরের সঙ্গে দেখা করে। শাকিল তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে তার সামনেই বিষপান করে নূরজাহান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নেওয়ার পথেই মারা যান তিনি।

চান্দিনা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চান্দিনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।