বিদেশি জাহাজের চুরি যাওয়া মেশিনারি পণ্যসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি যাওয়া মেশিনারি পণ্য ও দেশিয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছেন কোস্টগার্ড। শুক্রবার (২৩ ডিসেম্বর) পশুর নদীর জয়মনি ঠোটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় পুলিশে হস্তান্তর করে কোস্টগার্ড। মামলা পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে সেটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২২ বক্স গোল্ডেন ব্রিজ ওয়েলডিং মেটারিয়াল, ৯টি মেটালিক ফ্যান লোবার, ১০টি জয়েন্ট বুশ, নগদ এক লাখ ৩২ হাজার ১৬০ টাকা, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও কয়েক ধরনের দেশিয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা মো. আল আমিন (৩৪), মো. আশিক (৩২) ও মো. আরিফকে (৩০) আটক করা হয়। জব্দকৃত মালামালসহ তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।