সুস্থ মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না: তাজুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, সুস্থ কোনো মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না। যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় করলীয় শীর্ষক ইমাম সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনে ইমামরা অনুকরণীয়। মানুষের ভালোর জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। ইসলাম সকল ধর্মের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলেছে। ইসলামী অনুশাসনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা হবে।

তিনি আরও বলেন, ইসলামের নামে যেন কেউ হটকারি কিছু করতে না পারে সে জন্য ইমামদের সবসময় সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক তারেক ও ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।