কুমিল্লা দক্ষিণ

আওয়ামী লীগের নেতৃত্বে ফের মুস্তফা কামাল-মুজিবুল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১১ এপ্রিল ২০২৩
সভাপতি হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আর সাধারণ সম্পাদক সংসদ সদস্য মুজিবুল হক

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সম্মেলনের চার মাসের মাথায় দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে রোববার (৯ এপ্রিল) রাতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম আসানের সংসদ সদস্য মো. মুজিবুল হকের নাম ঘোষণা করা হয়। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকেই দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আ হ ম মুস্তফা কামাল ও মুজিবুল হক।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। চার মাসের মাথায় ঘোষণা হওয়া পূর্ণাঙ্গ কমিটিতে ১১ জন সহ-সভাপতি, তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক, তিন জন সাংগঠনিক সম্পাদক, ১৭ জন বিভিন্ন সম্পাদকীয় এবং ৩৯ জন সদস্য রয়েছেন।

এদের মধ্যে সহসভাপতি পদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, মো. ইলিয়াছ মিয়া, লাকসাম উপজেলা চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, এ এম শাহাদাত হোসাইন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু ও ব্যবসায়ী এ জেড এম শফিউদ্দিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন স্বপন, পার্থ সারথি দত্ত ও মো. আবদুল করিম মজুমদার। সাংগঠনিক সম্পাদক পদে রূপম মজুমদার, মো. কামরুল ইসলাম ও আশিকুন্নবী বাপ্পীকে। মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. শাহজাহান, আইন সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান, প্রচার সম্পাদক খালেদ আহমেদ তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মো. শহীদ উল্লাহ, ধর্ম সম্পাদক এ বি এম এ বাহার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহতেশামুল হাসান ভূঞা,

মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. শহিদ উল্লাহ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এনামুল হক মিয়াজী, শ্রম সম্পাদক মানিক খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম, কৃষি ও সমবায় সম্পাদক রফিকুল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবু জাহের এবং অর্থ সম্পাদক করা হয় আলী আকবরকে।

সদস্যরা হলেন, প্রবীণ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, নৌবাহিনীর সাবেক প্রধান ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন, বরুড়া পৌরসভার মেয়র মো. বকতার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য আবদুল মমিন, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ভূঞা প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।