মাটিরাঙায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ শাড়ি-থ্রিপিস জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে মাটিরাঙ্গা ইউনিয়নের চালিতাছড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ১৭১ পিস ভারতীয় শাড়ি ও ৩২৪ পিস থ্রিপিস জব্দ করা হয়। এসময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

৪০ খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ জানান, এসব শাড়ি-থ্রিপিস সীতাকুণ্ড কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধার শাড়ি-থ্রিপিসের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।