ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় ৫১ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
তেহরানে দফায় দফায় বিস্ফোরণ/ছবি: বিবিসি

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে অন্তত ৫১ জনে দাঁড়িয়েছে। তারা সবাই শিক্ষার্থী। আল-জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হামলাটি ঘটে। এতে হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।

ঘটনার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ ছাত্রী উপস্থিত ছিল। হামলার পর অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বলে জানানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।