মাদকের কুফল সম্পর্কে সচেতন করছেন ৩ তরুণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৬ জুন ২০২৩

‘সাইক্লিং করি, মাদক মুক্ত দেশ গড়ি’ স্লোগানে অভিযাত্রায় বের হয়েছেন তিন তরুণ। শুক্রবার (১৬ জুন) সকালে পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।

তারা হলো- সায়েম, লায়েক ও সাব্বির। বাড়ি জেলার বোদা উপজেলার ফুলতলা নতুন বন্দর গ্রামে। তারা মকবুলার রহমান সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তারা বোদা-দেবীগঞ্জ-ডোমার-জলঢাকা-পাগলা পীর হয়ে রংপুর পৌঁছাবে বলে জানা যায়।

সাইকেল পরিভ্রমণ শেষে তিন তরুণ রংপুর-পার্বতীপুর-সৈয়দপুর-নীলফামারী-ডোমার-দেবীগঞ্জ-বোদা হয়ে পঞ্চগড়ে ফিরে আসবে।

এ বিষয়ে সাইক্লিস্ট সায়েম জানান, যাত্রাপথে পথচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মাদকের কুফল নিয়ে মতবিনিময় করবো।


সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।