কুমিল্লায় বাকপ্রতিবন্ধী নারীকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৪ জুলাই ২০২৩
ফাইল ছবি

কুমিল্লার তিতাসে নাসিমা বেগম (৫০) নামে বাকপ্রতিবন্ধী এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ জুলাই) ভোরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নাসিমা বেগম শোলাকান্দি গ্রামের আলী আজগরের স্ত্রী।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাস্তার ধারে ফুটফুটে সন্তান জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বের হন নাসিমা। এক পর্যায়ে তিনি সেখান থেকে চিৎকার দিতে থাকেন। পরে স্বজনরা গিয়ে দেখেন তার গলাকাটা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে তৎপর রয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।