পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৬ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বারে সাঁতার শিখতে পুকুরে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মারিয়া আক্তার (১২) ও মো. মিরাজ (৫)। মারিয়া আক্তার পৌরসভার পুরাতন বাজার মাদরাসাপাড়া এলাকার মো. সুমন মিয়ার মেয়ে। সে দেবীদ্বার মফিজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। মো. মিরাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের সিংঙ্গাপুর প্রবাসী মারুফ সরকারের ছেলে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

আরও পড়ুন: সাঁতার শিখে চাকরিতে যোগ দেওয়া হলো না ইমনের

স্থানীয়রা জানান, মিরাজ ও মারিয়ার পরিবার ছোট আলমপুর দাসবাড়ির জয়দেবের বাড়িতে ভাড়ায় থাকতেন। দুপুরে সাঁতার শিখতে পুকুরে নামে দুজন। একপর্যায়ে মিরাজ পানিতে ডুবে যায়। এসময় তাকে বাঁচাতে মারিয়া এগিয়ে গেলে দুজন পানিতে তলিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।