হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
মায়ের ইচ্ছে পূরণ করলেন সৌদি প্রবাসী শাহ জালাল। বুধবার (২৬ জুলাই) হেলিকপ্টারে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন তিনি। শাহ জালাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী ফয়েজুর রহমানের ছেলে।

পাশের চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে বর সেজে হেলিকপ্টারে চড়ে যাওয়ার সময় তাকে একনজর দেখতে শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।
আরও পড়ুন: হেলিকপ্টারে চড়িয়ে বাবার স্বপ্ন পূরণ করলেন প্রবাসী
এ বিষয়ে মো. শাহ জালাল জানান, সৌদি আরবে ব্যবসায় করি। আমার বাবাও সেখানে প্রতিষ্ঠিত। অনেক আগ থেকেই মায়ের স্বপ্নছিল আমাকে হেলিকপ্টার যোগে বিয়ে করাবেন। তাই শুভদিনে মায়ের স্বপ্ন পূরণে উদ্যোগ গ্রহণ করি। ২ ঘণ্টার জন্য এক লাখ ৮০ হাজার টাকায় একটি হেলিকপ্টার ভাড়া করি। এতে আমার অনেক খুশি হয়েছেন। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে আমি অত্যন্ত খুশি।

বরের মা পারুল বেগম জানান, হেলিকপ্টারে ছেলেকে বিয়ে করাতে পেরে আনন্দিত। তিনিও তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
আরও পড়ুন: নববধূকে হেলিকপ্টারে বাড়ি নিলেন ছাত্রলীগ নেতা
পশ্চিম জোড়কানন ইউনিয়নের চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু বলেন, বিয়ের অনুষ্ঠানে আমারও নিমন্ত্রণ ছিল। অন্য একটি অনুষ্ঠানে থাকায় সেখানে যেতে পারিনি। তবে তাদের জন্য দোয়া ও ভালবাসা রইল।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম