নড়াইলে সাংবাদিক সাথী তালুকদার মারা গেছেন
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার (৬২) মারা গেছেন। শনিবার
(২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদারের ভাগিনা স্বপ্নীল শিকদার নীল বিষয়টি নিশ্চিত করেছেন।
সাথী তালুকদারের ছেলে অয়ন জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে তার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ওই রাতে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার বেলা ১১টায় জানাজা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে।
সিনিয়র সাংবাদিক সাথী তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, হাফিজুল নিলু, অশোক কুন্ডুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
হাফিজুল নিলু/এসজে/জেআইএম