সড়ক দুর্ঘটনায় ত্রিশালের ইউএনও নিহত


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ মার্চ ২০১৬

বাস চাপায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার নূরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

arafat

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর-রশীদ জানান, মোটরসাইকেল যোগে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনি নিহত হন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।