চট্টগ্রামে পিস্তলসহ ছাত্রলীগ কর্মী আটক


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৩১ মার্চ ২০১৬

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বার কোয়ার্টার এলাকা থেকে রাকিবুল হুদা (২৬) নামে এই যুবককে আটক করা হয় বলে জানায় পাহাড়তলী থানা পুলিশ। নগরীর ইসলামিয়া কলেজের ছাত্র রাকিবুল নিজেকে ‘ছাত্রলীগ কর্মী’ হিসেবে পরিচয় দিয়েছেন।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রণজিৎ বড়ুয়া বলেন, চেকপোস্ট বসিয়ে যানবাহনে পুলিশের তল্লাশি দেখে রাকিবুল সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর সময় তাকে ধাওয়া দিয়ে করে আটক করা হয়। তার কাছে একটি ইতালির তৈরি
পয়েন্ট টু টু বোরের অত্যাধুনিক পিস্তল পাওয়া গেছে।

রাকিবুল হুদা মিরসরাই উপজেলার দমদমা এলাকার নাজমুল হুদার ছেলে। রাকিবুল ইসলামিয়া কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রণজিৎ বড়ুয়া আরো বলেন, রাকিবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে। রাকিবুল একজন সন্ত্রাসী। আটকের পর বাঁচার জন্য নিজেকে ছাত্রলীগ পরিচয় দিচ্ছে।

জীবন মুছা/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।