কুমিল্লা-৮

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন। শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বরুড়া উপজেলার কলেজ রোড এলাকার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

অধ্যাপক নুরুল ইসলাম মিলন বলেন, পরিবেশ অনুকূলে না থাকায় নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমি আমার অভিযোগ লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তার কর্তাকে জানিয়েছি।

এ সময় জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূঁইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক ও রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির দলীয় ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২২ সালের শুরুতে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। এ বছর জাপার মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছিলেন অধ্যাপক নুরুল ইসলাম মিলন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।